Search Box

Thursday, November 7, 2013

আপনার ব্লগে যুক্ত করে নিন মাছের খামার

আসসালামু আলাইকুম, সবাইকে আমার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাইত কম বেশি মাছের খামার দেখেছেন । কারও বা বাড়িতে  আছে । এখন যুগ বদলে গেছে । মাছের খামার দেখতে আর আপনাকে যেতে হবেনা গ্রামের বাড়িতে । এখন আপনার ব্লগেই দেখতে পাবেন মাছের খামার । এতে আপনি মাছের খাবার দিতে পারবেন। মাছের সাথে খেলতে পারবেন। আর কথা বাড়াব না চলুন দেখি কিভাবে ব্লগে মাছের খামার তৈরি করতে হয় ।
প্রথমে আপনার ব্লগের সাধারন নিয়ম অনুযাই এখানে যান > Dashboard > layout > Add a Gadget > HTML/JavaScript > title ঘর ফাকা রেখে content বক্সে নিচের কোড টুকু copy past করেন ।
<object type=”application/x-shockwave-flash” style=”outline:none;” data=”http://hosting.gmodules.com/ig/gadgets/file/112581010116074801021/fish.swf?up_fishColor9=F45540&up_backgroundImage=&up_fishColor7=F45540&up_fishColor10=2AEB10&up_backgroundColor=1DA2F0&up_fishColor6=6614E0&up_fishColor4=EDED09&up_numFish=10&up_foodColor=FCB347&up_fishName=fish&up_fishColor3=F45540&up_fishColor5=F2EA0A&up_fishColor1=0C35EB&up_fishColor8=D9A027&up_fishColor2=F007D8&” width=”300″ height=”200″><param name=”movie” value=”http://hosting.gmodules.com/ig/gadgets/file/112581010116074801021/fish.swf?up_fishColor9=F45540&up_backgroundImage=&up_fishColor7=F45540&up_fishColor10=2AEB10&up_backgroundColor=1DA2F0&up_fishColor6=6614E0&up_fishColor4=EDED09&up_numFish=10&up_foodColor=FCB347&up_fishName=fish&up_fishColor3=F45540&up_fishColor5=F2EA0A&up_fishColor1=0C35EB&up_fishColor8=D9A027&up_fishColor2=F007D8&”></param><param name=”AllowScriptAccess” value=”always”></param><param name=”wmode” value=”opaque”></param><param name=”scale” value=”noscale”/><param name=”salign” value=”tl”/></object>

আমি ব্লগ পছন্দ করি না । তার পরেও আমার কোন রকম একটা ব্লগ আছে । আপনারা দেখে আসতে পারেন আমার মাছের খামার কেমন হয়েছে ।

vWyHrপ্রথম ধাপ কাজ শেষ ।

*****আপডেট Flash Player  অবশ্যই লাগবে*****

এবার আসুন আসল কাজে । আমি প্রথমেই বলে ছিলাম সাথে আরও অনেক কিছু আছে । এখন চলুন দেখি আর কি কি আছে এই মাছের খামারে । নামটা কি মাছের খামার  (খা-মার ) এখানে একটা খাবার এর কথা আছে । গ্রামের বাড়িতে মাছের খামারে খাবার দিতে হয় । এই ব্লগের মাছের খামারে কি খাবার দিবেন না । অবশ্যই দিবেন । মাছের রং পালটে দিবেন । পানির রং পালটে দিবেন। মাছের পরিমানও বাড়াতে পারেন। চাইলে পানির মধ্যে আপনার ছবিও দিতে পারেন । নিচের ছবিতে নাম্বার অনুজাই বুজিয়ে দিচ্ছি ।
১- edit setting চাপুন ।
২-নাম ব্যবহার করতে পারেন ।
৩-পানির রং বাছাই করুন ।
৪-আপনার ছবি দিতে পারেন ।
৫-মাছের পরিমান দিতে পারেন ।
৬- মাছ গুলো কোনটা কি কালার হবে তা দিতে পারেন ।
এই গুলো দেয়ার পর কিছু ক্ষন অপেক্ষা করুন (5 s) । নিচে আরেক টা ছবি দিছি লক্ষ্য করুন । embed code এই টা হল আপনার বর্তমান ইডিট করা খামারের কোড । আগে যেই কোডটা দিছিলাম সেটা আমার  ব্লগ এর ইডিট করা কোড । (আগের টা কাজ নাও করতে পারে। আমি শিউর না) এখন আপনার বর্তমান ইডিট করা খামারের কোডটি আপনার ব্লগ এ copy past করুন । উপরের নিয়ম আনুযাই । তার নিচে আপনার ওয়ার্ডপ্রেস এরও কোড আছে । যায়া ওয়ার্ডপ্রেস এর কাজ করেন তারাও এই কোডটি ব্যবহার করতে পারেন আপনর ওয়ার্ডপ্রেস এ ।2013-05-27_040143
মাউছ এর বিশেষ ব্যবহারঃ- আপনি মাউছ ক্লিক করে খাবার দিতে পারেন । ক্লিক করার পর মাছ গুলো দৈরে এসে আপনার খাবার খাবে । মাউছ যে দিকে নিবেন সেদিকে মাছ গুলো যাবে । ২,১ সেকেণ্ড পর আবার অন্য দিকে চলে যাবে ।
Read more ...

**এক টাচেই লক করুন এন্ড্রয়েড ফোন এর স্কিন লক**

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের আজকে আমি দেখাবো কিভাবে এন্ড্রয়েড ফোনে এক টাচেই স্কিন লক করা যায় । আমারা আমাদের এন্ড্রয়েড ফোন লক করে রাখি নানা প্রয়োজনে  এতে ব্যবহার করা হয় পাওয়ার বাটন।  আমরা ফোনের চার্জ অথবা অন্য কোন কারনে এন্ড্রয়েড ফোন এর স্কিন লক করে রাখি । এই স্কিন লক করতে সব চাপ পরে ঐ পাওয়ার বাটনের উপর । আমার একজন পরিচিত এন্ড্রয়েড  মেকানিক আছে , তিনি বলেছেন তার কাছে যত গুলো এন্ড্রয়েড ফোন সার্ভিসিংএ আসে তার ৬০% ই পাওয়ার বাটন নষ্ট। আমি নিজেও এই সমস্যায় ভুগছিলাম । কিন্ত বসে থাকলে হবেনা এর সমাধান করতে হবে । অনেক খুজাখুজি করে অবশেষে পেলাম এই সফটওয়্যার । আপনি মাত্র ১ ক্লিক করে আপনার এন্ড্রয়েড ফোনের স্কিন লক করতে পারবেন। এই সফটওয়্যারটি এন্ড্রয়েড এর সকল ভার্সনে চলবে । তাহলে চলুন কিভাবে কি করব দেখেনেই ।

  1. ডাউনলোড কৃত ফাইলটি ওপেন করুন । সফটওয়্যার টি ইনিছটল করুন ।
  2. আপনার ফোন এর মেনুতে যান ।
  3. দেখুন নতুন দুইটি আপশন চলে এসেছে Lock Screen , Lock Screen Settings
  4. Lock Screen Settings এ প্রবেশ করুন ।
  5. Force Lock অপশনটি Enabled করুন ।
  6. Lock Screen আপশনটি ৩ সেকেন্ড চেপে ধরুন ।
  7. এবার লক্ষ্য করুন আপনার ফোন এর স্কিন এ Lock Screen অপশনটি চলে এসেছে ।
  8. এবার Lock Screen অপশনটিতে টাচ করার সাথে সাথে আপনার এন্ড্রয়েড ফোন এর স্কিন লক হয়ে যাবে। আর পাওয়ার বাটন চাপতে হবেনা ।

ডাউনলোড করতে এই ছবিতে ক্লিক করুন ♥↓button-download


Read more ...

গুগল বাংলাদেশ চ্যাপ্টারের কার্যক্রম শুরু

আমি যদি আপনাকে বলি গুগল কি বলেন তো ? আমার মনে হয় আপনারা বলবেন এই বেটার মাথার টিক আছে তো ! বলে গুগল কি এটা বলতে :D
কারন এখন গুগল কি এটা একটা পিচ্ছি ও বলে দিতে পারবে :P
কথায় আছে যখন কেউ আপনাকে হেল্প করতে পারবে না নিরাশ হবেন না জাস্ট গুগল এ সার্চ করেন গুগল আপনাকে নিরাশ করবে না । কারন গুগল সব জানে :)
চলুন মুল আলোচনায় যাই -।
বিশ্বের বৃহত্তম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান গুগল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। এ জন্য গুগলের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন গ্রামীণফোনের সাবেক প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির। গতকাল সোমবার তিনি বাংলাদেশের ‘কান্ট্রি কনসালট্যান্ট’ পদে গুগলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
গুগলের বাংলাদেশ কার্যক্রম শুরু হলেও ঢাকায় অফিস স্থাপন করতে আরও কিছুটা সময় লাগবে বলে জানান মনিরুল কবির। আপাতত গুগলের সিঙ্গাপুর অফিস থেকেই বাংলাদেশের সব কার্যক্রম পরিচালনা করা হবে। গুগলের বাংলাদেশ চ্যাপ্টারের জন্য মনিরুল কবির বাংলাদেশে অফিস স্থাপনের আর্থিক সম্ভাব্যতা, আইনগত বিভিন্ন বিষয়সহ গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করবেন। তার প্রতিনিধিত্বে গুগল বাংলাদেশের প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছে।
মনিরুল কবির গুগলে যোগদানের আগে ২০০৯ সাল থেকে গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বলিষ্ঠ নেতৃত্বেই ২০১০ সালে গ্রামীণফোন টেলিনর গ্রুপের পুরস্কার লাভ করে। এছাড়া তিনি বাংলালিংক, রহিমআফরোজ, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোসহ দেশের শীর্ষপর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডিমিনিস্ট্রেশন থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করার পর বার্লিন স্কুল অব ক্রিয়েটিভ লিডারশিপে এমবিএ সম্পন্ন করেন তিনি।
গুগল সূত্রে জানা যায়, বর্তমানে বিশ্বের ৪৯টি দেশে গুগল তার কার্যালয় প্রতিষ্ঠিত করেছে। এসব দেশে গুগল বিভিন্ন বাণিজ্যিকের পাশাপাশি নিজস্ব মোবাইল অপারেটিং সিস্টেম (অ্যান্ড্রয়েড), স্মার্টফোন সম্পর্কিত বিভিন্ন সেবা সরাসরি দিয়ে থাকে। এর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলংকাসহ আশপাশের কয়েকটি দেশে গুগলের অফিস রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশেও সম্প্রতি যাত্রা শুরু করেছে।
এটি মূলত কান্ট্রি কনসালট্যান্সি অফিস হিসেবে কাজ করবে। এ অফিস আর্থিক ও আইনগত বিভিন্ন বিষয়ে গুগলের সরাসরি প্রতিনিধিত্ব করবে। এরপর আর্থিক দিক লাভজনক প্রমাণিত হলেই গুগল বাংলাদেশে অফিস স্থাপন করে সরাসরি কার্যক্রম পরিচালনা করবে। আর্থিক দিক থেকে টেকসই প্রমাণিত না হওয়ায় পাকিস্তানে গুগল চার বছরেরও বেশি কনসালট্যান্সি লেভেলে কার্যক্রমের মধ্যেই রয়ে গেছে।
বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাত ‘আশাব্যঞ্জক সম্ভাবনাময়’ মনে করছে গুগল। বিশেষ করে বাংলাদেশে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের হার দেখে মুগ্ধ গুগল। ইন্টারনেটের ব্যবহার বেশি হলেও কনটেন্ট খুবই কম। এ কারণেই এ বাজারটি খুব সম্ভাবনাময় মনে করে তারা। বিশেষ করে কনটেন্ট বৃদ্ধি পেলে ইন্টারনেটের ব্যবহারও দ্রুতগতিতে বাড়ানো সম্ভব হবে বলে মনে করে গুগল। ফলে দ্রুতই বাংলাদেশের অফিস স্থাপন সম্ভব হবে মনে করেন সংশ্লিষ্টরা।
Read more ...

গুগল চালু করলো নতুন সেবা Google Helpouts

গুগল প্রযুক্তি দুনিয়ায় প্রতিনিয়ত নতুন কিছু নিয়ে আসছে।আর এর ধারাবাহিকতায় গতকাল Google Helpouts নামে নতুন একটি সেবা তারা বাজারে ছেড়েছে।
তবে এটি অন্য সব সেবার থেকে Google Helpouts একটু আলাদা ।আগের প্রায় সব সেবায় ফ্রী তে দেয়া হচ্ছিল কিন্তু এটি ব্যবহার করতে টাকা লাগবে।
এই সেবাটির নাম Google Helpouts ।এটিতে আপনি বিভিন্ন এক্সপার্ট ব্যক্তির কাছ থেকে বিভিন্ন টিপস পেতে পারেন।
তবে এর জন্য আপনাকে টাকা খরচ করতে হবে এরা ঘন্টা হিসাবে আপনার কাছ থেকে টাকা নিবে।এখানে আপনি নিজে ও সেবা দিতে পারবেন তবে এর জন্য আপনাকে ও টাকা দিয়ে এর কাজ চালাতে হবে।এখানে সর্বনিন্ম ২০ ডলার/ঘণ্টা দিয়ে আপনি আপনার নিজের সেবা দিতে পারবেন।ভাবছেন টাকা দিয়ে সেবা দেব আপনার লাভ।আপনার লাভ আসবে আপনার সেবা যারা নেবে তাদের থেকে।আপনার সেবা যারা নেবে তাদের থেকে গুগল ২০ ভাগ টাকা কেটে নিবে তাদের মানি ফেরত প্রতিশ্রতির জন্য।
কি কি আছে এখানেঃ
  • এখানে রান্না করা শেখা যাবে।
  • সাস্হ্য বিষয়ে টিপস পাওয়া যাবে।
  • গান এর উপর আছে টিপস।
  • ইন্টারনেট ভিত্তিক সেবা
  • আছে শিক্ষা এবং কেরিয়ার নিয়ে।
  • রুপচর্চা বিষয়ে পাবেন।
এছাড়া আরও অনেক কিছু আছে।
এটি মুলত লাইভ দেখানো হবে।এটি করতে গুগল হাংআউটস ব্যবহার করা হবে।এখানে লাইভ বা পুর্বনির্ধারিত সময়সুচী অনুযায়ী অংশগ্রহন করা যাবে।

সবাই ভালো থাকবেন।
Read more ...

ল্যাপটপ ব্যবহারের কিছু সঠিক পরামর্শ

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ল্যাপটপ ব্যবহারের কিছু সাধারন পরামর্শ। বর্তমানে প্রায় সব স্থানে ল্যাপটপের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সুবিধার কারনে অনেকেই এখন ডেস্কটপ এর পরিবর্তে ল্যাপটপ ব্যাবহার করছে। ল্যাপটপ সাধারনত দুই ধরনের হয়ে থাকে- নেটবুক, নোটবুক। যারা হাল্কা কাজ বা অনলাইনে কাজ করে থাকেন তারা সাধারনত নেটবুক ব্যাবহার করে থাকেন। আর অপেক্ষাকৃত ভারী কাজ ও হাই গ্রাফিক্স এর গেমিং এর জন্য অনেকে নোটবুক কিনে থাকেন। শুধু ল্যাপটপ কিনে ব্যাবহার করলেই চলবে না। ব্যাবহার এর সাথে সাথে নিয়মিতভাবে এর যত্নও নিতে হবে। আপনার ল্যাপটপটি যাতে দীর্ঘদিন ঠিকভাবে সার্ভিস দিতে পারে সে জন্য কিছু টিপস মেনে চলা উচিত। এতে করে ল্যাপটপের পারফরমেন্স ভাল থাকবে। alg_facebook_laptop ল্যাপটপ ব্যবহারের টিপসঃ • কিছু নিয়ম মেনে চললে ল্যাপটপের পারফরমেন্স ভালো হয়। • ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানো না লাগলেও ২/৩ সপ্তাহে মাঝে মাঝে ব্যাটারি থেকে চালাতে হবে, নতুবা ব্যাটারি আয়ু কমে যাবে। • ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিন। • মাঝে মাঝে ব্যাটারির কানেক্টর লাইন পরিষ্কার করুন। • ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন। • দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন। • হার্ডডিস্ক থেকে মুভি-গান প্লে করুন, কারণ সিডি/ডিভিডি র‌্যাম অনেক বেশি পাওয়ার নেয়। • এয়ার ভেন্টের পথ খোলা রাখুন, সহজে বাতাস চলাচল করে এমনভাবে ল্যাপটপ পজিশনিং করুন, সরাসরি সূর্যের আলোতে রাখবেন না। • শাট ডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ করুন। • ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন। • হার্ডডিস্ক ও সিপিইউ-এর মেইনটেন্যান্সে কোনো কাজ করবেন না। • অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন। • মাঝে মাঝে মেমোরি ক্লিনের জন্য Ram Cleaner, Ram Optimier, Mem Monster, Free Up Ram, Super Ram নিয়মমাফিক ডিফ্রাগমেন্ট করুন। • আপাতত দরকার নেই এমন প্রোগ্রাম আনইনস্টল করুন। ধন্যবাদ।
Read more ...

ব্রাউজার হ্যাকিং বা হাইজেকিং থেকে রেহায় পেতে ছোট্ট একটি সফটওয়্যার

দৈনন্দিন জীবনে ব্রাউজার হ্যাকিং হবার কারনে কম্পিউটারের ব্রাউজার ব্যবহার করতে পারছেন না এমন লোক পাবেন শতকরা ৯০ ভাগ। তাই, এখন, ব্রাউজার হ্যাকিংয়ের থেকে বাঁচতে আমাদের এন্টি-ভাইরাস, এন্টি-মলওয়্যার, এন্টি-স্পাইওয়্যারের উপর আমাদের নির্ভর করতে হচ্ছে প্রতিনিয়ত। অনেকে টাকা খরচ করে কিনছেনও। আবার অনেকের সাধ্য থাকে না সেগুলো কেনার। তাই, সেইসকল ভাইদের জন্য আমার এই ছোট্ট সফটওয়্যার। আপনারা ফ্রি এন্টি-ভাইরাসের সাথে এই পোর্টেবল সফটওয়্যারটি হাতের কাছে রাখতে পারেন। এই সফটওয়্যার দিয়ে কি কি করতে পারবেনঃ
Kill malicious processes
    Stop malicious services
    Unload malicious DLLs from processes
    Kill malicious hidden processes
    Find and remove malicious autostart entries, including :
        Registry keys (RUN/RUNONCE, …)
        Tasks (Scheduler 1.0/2.0)
        Startup folders
    Hijack entries, including :
        Shell / Load entries
        Extension association hijacks
        DLL hijacks
        Many, many others …
    Read / Fix DNS Hijacks (DNS Fix button)
    Read / Fix Proxy Hijacks (Proxy Fix button)
    Read / Fix Hosts Hijacks (Hosts Fix button)
    Restore shortcuts / files hidden by rogues of type “Fake HDD”
    Read / Fix malicious Master Boot Record (MBR) — Even hidden by rootkit
    List / Fix SSDT – Shadow SSDT – IRP Hooks (Even with inline hooks)
    Find and restore system files patched / faked by a rootkit
ব্রাউজার_হাইজেকিং ডাউনলোড লিংকঃ X86 (32bit) (৮৯৭কিলোবাইট) / 64bit (৩.৬মেগাবাইট) । কোন কোন সফটওয়্যার/এড-অন্স/টুলবার ব্রাউজার হ্যাকিং বা হাইজেকিঙ্গের জন্য দ্বায়ী? “বিরক্তিকর Babylon/SweetIM/অন্যান্য সার্চ ইঞ্জিন/টুলবার ব্রাউজার এবং কম্পিউটার থেকে কিভাবে মুছবেন?” পোস্টটি পড়ুন কোন কোন এড-অন্স, টুলবার ব্রাউজার হ্যাক বা হাইজেকিংএর জন্য দায়ী এবং তা কিভাবে ক্লিন করবেন তার উপায় জানার জন্য। তাছাড়া, আপনি কিছু কিছু ফেইক সফটওয়্যার অর্থাৎ Rogue দেখতে পাবেন, যেমনঃ http://en.wikipedia.org/wiki/List_of_rogue_security_software . এই সফটওয়্যারগুলোও ব্রাউজার হ্যাকিংয়ের জন্য দায়ী। অনেকসময় এই Rogueগুলোকে আমাদের উইন্ডোজের আনইন্সটল দিয়েও রিমুভ করা যায় না, যদি তা ভুলবশত আপনি তা ইন্সটল করেন। এখন, কিভাবে এই rogue গুলোকে ক্লিন করবেন? নরমাল উপায়ে আপনার অচেনা সফটওয়্যার/টুল্বার/এড-অন্সকে আনইন্সটল করুণ এখন, উপরে দেয়া লিংক থেকে সফটওয়্যার ডাউনলোড করুণ। তারপর, ডবল-ক্লিক করুণ। দেখবেন অটো স্ক্যান শুরু হয়েছে। স্ক্যান শেষে ডান দিক থেকে fix বাটনগুলোকে ক্লিক করুণ। মনে রাখবেন, এর নিচের ৩টি বক্সে যেন টিক দেয়া থাকে হয়ে গেল, এখন CCleaner ব্যবহার করে ক্লিন এবং রেজিস্ট্রি ফিক্স করে, কম্পিউটার রিস্টার্ট করে দেখুন, কাজ হয় কিনা… আশা করি, আমার শেয়ার করা এই সফটওয়্যার (Rogue Killer) ব্যবহার করে অনেকেই উপকার পাবেন। ধন্যবাদ পোস্টটি পড়বার জন্য… ভালো থাকবেন।
Read more ...

Wednesday, November 6, 2013

ইউটিউবের সাথে মজা করুন… Missile হামলা

আসসালামু আলাইকুম, সকলে আশা করি ভালো আছেন। আজকে এমনি এদিক-ওদিক ঘাটাঘাটি করতে করতে মজার একটা জিনিস শিখলাম।জটিল একটা ইউটিউব ট্রিক। আমিতো দেখে হা হয়ে গেলাম। থামেন থামেন আপনাকো দেখাচ্ছি। নিচের ছোট্ট স্টেপ গুলা ফলো করেন।

Follow my steps:
প্রথমে  https://www.youtube.com/  এ যান।
এবার আপনার পছন্দের যেকোনো ভিডিওতে যান।
ভিডিও শুরু হলে ভিডিও pause করে দেন।
এবার যে অবস্থাতে আছেন সেঅবস্থা থেকেই কীবোর্ড থেকে চাপুন ≫    1980
এবার দেখুন মজা :D :P :D
Read more ...

※ ইউটিউব কে নাচ নাচিয়ে ছাড়ুন ※

বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এলাম ইউটিউব টিপস ।Funny-Youtube- 
প্রতিনিয়ত অসংখ্য ভিডিও ক্লিপ দিয়ে আমাদের সহযোগিতা করছে  ইউটিউব । তেমন হালকা বিনোদনের ব্যেবস্তা আছে করেছে ইউটিউব । হারলেম শেক পাগল গানের জন্য YouTube-এ খুব জনপ্রিয় । গ্যেংগাম স্টাইল যেমন জনপ্রিয় হয়েছিল তেমনি পাগল নাচের জন্য হারলেম শেকও বেশ জনপ্রিয় । ইউটিউবে তার সেই জনপ্রিয় গানটি মাত্র ৪০ দিনে ১ বিলিয়ন ভিউয়ার ছাড়িয়ে গেছিল । গানটি এখান থেকে নিতে পারেন । হারলেম শেকের এই ভিডিও গুলি অধিকাংশ সত্যিই অত্যধিক হাসিখুশি হয় । হারলেম শেক জনপ্রিয়তার পর, YouTube-এ একটি নতুন বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে । এখন আপনি হারলেম শেক সঙ্গীত সঙ্গে ইউটিউব নাচ করতে পারেন ।
পাগল নাচঃ
nayem
এবার চলুন আসল কাজে । আপনি চাইলে ইউটিউবকে পাগল নাচ নাচাতে পারেন হারলেম শেকের সেই জনপ্রিয় গানটি দারা । তাও আবার অস্তির করা পাগল নাচে । যদি ইউটিউবকে পাগল নাচ নাচাতে চান তাহলে নিচের পদ্দতি অনুসরন করুন ।
  1. http://www.youtube.com  ওপেন করুন 
  2. আপনার পিসির সাউন্ড ভলিউম বাড়িয়ে দিন । ভাল মানের স্পিকার থাকলে বেশি ভাল হয় ।
  3. Youtube.com এর সার্চ বাটনে টাইপ করুন Do the Harlem Shake  এবং এন্টার চাপুন ।
  4. কিছুখন অপেক্ষ্যা করুন । ১৩ সেকেন্ড এর মতন মিউজিক চলবে তার পড় ….. :P :P ……..
  5. উপভোগ করুন ।
  6. উপভোগ করার পরে সেখানে থাকা ভিডিও গুলো দেখুন । আরো মজা পাবেন ।
yyy 
 
পোষ্টটি কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না ।
Read more ...

Google সার্চ এ website কে প্রথম পেইজে আনার একটা অসাধারন টিপস সম্বলিত ebook.

আসসালামুআলাইকুম,আমার সম্মানিত বন্ধুরা,আসা করি আপনারা ভালো আছেন

আজ আমি আপনাদের জন্য একটা বই নিয়ে এসেছি যা আপনারা অনেকেই হয়তো বুঝে ফেলেছেন শিরোনাম পড়ে,যাই হোক এখন মুল কথায় যাই,আপনারা যারা website চালান তাদের অনেকের সাইট টা আনেক জনপ্রিয় আবার অনেকের টার কোনো খবর ও নাই।
আবার অনেকের সাইট এ অনেক জিনিস বা ডাটা থাকা সত্বেও Google সার্চ এ প্রথম পেইজে আসতে পারেননা ইত্যাদি ইত্যাদি..।এর মুল কারন হচ্ছে আপনার সাইট এর SEO করা নাই।
আচ্ছা যাই হোক,আমি আপনাদের জন্য সেই বই টি নিয়ে এসেছি,বই এর ভিতর SEO সম্পর্কে সব কিছু বলা আছে।সেখান থেকে আপনি easily সব কিছু পড়তে পারবেন।এখন দেখি কিভাবে download করবেন।এখান থেকে download করুন এবং টাকা income করা সম্পর্কে আরো কিছু বই দেখে নিন  আপনার কাজে আসবে আশাকরি।
Read more ...

ডাউনলোড করুন মাদারবোর্ডের সিডি…

“পরম করুণাময় আল্লাহ্‌র নামে শুরু করছি” 
“আসসালামু আলাইকুম”
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজ এই অতি গুরুত্বপূর্ণ পোষ্ট টি শেয়ার করছি। 
Driver-Realtek-ALC1200-Audio-Asus-P5Q-WinXP-32bit-64bit-Motherboard
আজ আপনাদের সাথে অনেক অনেক দরকারি একটি বিষয় নিয়ে কথা বলব তা হল মাদার বোর্ড এর সিডি নিয়ে, আমরা সবাই তো তো আর কম্পিউটার নতুন কিনি না তাই অনেক সময় মাদার বোর্ড এর সিডি পাই না আবার অনেক সময় তা হারিয়েও যায় কিন্তু অপারেটিং সিস্টেম দেওার পর মাদার বোর্ড এর সিডি ছাড়া তো কাজ ও করা যায় না।আপনার এই সমস্যার সমাধান হয়তো দিতে পারে আমার এই পোষ্ট। এর ভিতর থাকে  সাইন্ড কার্ডের মত দরকারি ড্রাইভার যা ছাড়া কম্পিউটার চালানো যায় না। সেক্ষেত্রে ব্যবহারকারীর ভোগান্তির শেষ থাকে না।
এ ধরনের ক্ষেত্রে আপনি যে কোম্পানীর ডিভাইস ব্যবহার করছেন সেই কোম্পানীর ওয়েবসাইটে গিয়ে ড্রাইভার সংগ্রহের চেষ্ঠা করুন। আপনার মতো আরও অসংখ্য ব্যবহারকারীর সাহায্য করার জন্য কোম্পনীগুলো সাধারণত তাদের ওয়েবসাইটে ড্রাইভার ডাউনলোডের সুবিধা রাখে। এছাড়াও ইন্টারনেটে বহু ওয়েব সাইট রয়েছে যারা বিভিন্ন ধরনের ড্রাইভার ডাউনলোডের সুবিধা দিয়ে থাকে। সেখান থেকেও আপনি সাইন্ড কার্ডসহ অন্যান্য ডিভাইসগুলোর ড্রাইভার সংগ্রহ করে নিতে পারেন।
একেবারে আনাড়ি হলে ইন্টারনেটে www.google.com  এ গিয়ে এর সার্চ বক্সে আপনার মাদারবোর্ডের নাম লিখে সার্চ করতে পারেন। সেক্ষেত্রে উক্ত ড্রাইভারটি ডাউনলোড করার সাইট আপনি পেয়েও যেতে পারেন। ড্রাইভার ডাউনলোডের উল্লেখযোগ্য কয়েকটি সাইটের মধ্যে আছে:
2013-11-04_034928এখানে কিছু সাইট এর কথা বলা হল আপনি চাইলে ডাওনলোড করে নিতে পারেন।আর আপনার বন্ধুদের সাথে ফেসবুকে এই পোষ্ট টি শেয়ার করুন এতে হয়তো তার এই সমস্যা টি সে সমাধান করতে পারবে। কারন অনেকেই তো এই ব্লগ ভিজিট করে না।
আর একটি কথা হল আপনারা যারা তাঁদের মাদারবোর্ডের নাম জানেন না, তারা run অপশন এ গিয়ে টাইপ করুন dxdiag এরপর এন্টার প্রেস করুন। মাদারবোর্ডের মডেল সহ অনেক কিছু দেখতে পারবেন ।
আশা করি এই পোষ্ট টি আপনার কাজে আসবে।এই পোষ্ট টি আপনার কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবেন না।
আরেকটি কথা এই পোষ্ট সম্পর্কে আপনার কোন প্রশ্ন,কৌতুহল,জিজ্ঞাসা বা অন্য যেকোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন বা ফেইসবুকে ইনবক্স করুন। 
আমার ফেইসবুক ঠিকানাঃ https://www.facebook.com/abdpbd
Read more ...

Windows 7 , 8 , 8.1 এ একটি ভিন্ন স্টাইল এর স্টার্ট মেনু

বন্ধুরা সবাই আশাকরি ভাল আছেন আজকের পোস্ট শুধু মাত্র উইন্ডোজ ৮ ব্যবহার কারিদের জন্য । আমার অনেক বন্ধুর মনে প্রশ্ন জাগতে পারে এখুন উইন্ডোজ ৮.১ এর যুগ তাতে তো স্টার্ট মেনু আছে হা সে সব ঠিক আছে কারণ মাইক্রোসফট এখুন ডাউনলোড ম্যানেজার মতো তাদের ভার্সন গুল রিলিজ করছে তাদের সাথে আমারাও তাল মেলে চলছি কিন্তু আমার মতো অনেকে আছে যারা এখুন উইন্ডোজ ৮ ব্যবহার করছে আমার পোস্ট শুধু মাত্র তাদের জন্য । তাহলে নীচে থেকে ডাউনলোড করে ব্যবহার শুরু করে দিন ।


==> নীচে ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নিন মূল সাইট থেকে আশাকরি ডাউনলোড করতে কোন সমস্যা হবে না । কারণ নীচের লিঙ্ক এ ক্লিক করুন ডাউনলোড স্টার্ট হবে ।

~এটা ব্যবহার করার জন্য আপনার সিস্টেমে যাযা
দরকার~
 
Windows 7,  8,  8.1 
 
CPU: 1 Ghz or higher RAM: 1 GB 
 
Hard Disk Space: 20 MB
==> উপরের সব কিছু যদি আপনার পিসি তে থাকে তাহলে এই ৫ এমবি এর ছোট সফটওয়্যার টি ডাউনলোড করে ব্যবহার করুন আশাকরি ভাল লাগবে । 
==> আশাকরি ডাউনলোড করতে কোন সমস্যা হবেনা । আর ইন্সটল করা খুব সোজা আর ৫ টি সফটওয়্যার এর মতো । ইন্সটল শেষে পিসি রিস্টার্ট দিন ব্যাস কাজ শেষ । এবার ব্যবহার করুন ।==> তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।
==> আমার ফেসবুক ফ্যান পেজ এখানে ।
Read more ...

থ্রিজি মূল্য: জিপির প্রতি ক্ষুব্ধতা টেলিটকের জন্য ভালবাসা!



প্রত্যাশার চেয়ে বেশি মূল্যে থ্রিজি প্যাকেজ অনুমোদন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া। ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস বিশ্লেষণ করে দেখা গেছে, গ্রামীণফোনের প্রতি মানুষের ক্ষুব্ধতা বাড়ছে আর দেশি অপারেটর টেলিটকের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ ঘটছে।
জানা গেছে, গত ৩ অক্টোবর বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি তিন অপারেটরের প্রস্তাবিত থ্রিজি প্যাকেজের অনুমোদন দেয়।
ওইদিন মিডিয়া এ সম্পর্কে তথ্য না জানলেও পরদিন মধ্য রাতে এ সম্পর্কে অনলাইন মিডিয়াতে প্রথম সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে ক্ষুব্ধ হয়ে ওঠে থ্রিজি প্রত্যাশী সাধারণ মানুষ।
প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, ৩টি অপারেটরের অনুমোদিত প্যাকেজগুলো সংশোধিত করে অনুমোদন দেওয়া হয়েছে। অপারেটরদের প্রস্তাবিত প্রথম প্যাকেজের মূল্য ছিল অনুমোদিত প্যাকেজের চেয়ে অনেক বেশি
অনুমোদন পাওয়া তিন অপারেটরের প্যাকেজ মূল্যে সব থেকে বেশি মূল্য নির্ধারণ করেছে দেশের সব থেকে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
আর এসব প্যাকেজ ঘোষণা করার কয়েকদিন আগেই দেশি মোবাইল অপারেটর টেলিটক তাদের থ্রিজি প্যাকেজ মূল্য কমিয়ে নতুন একটি প্যাকেজ ঘোষণা করে।
এতদিন ধরে টেলিটক থ্রিজি নিয়ে সাধারণ মানুষের অনেক রাগ-ক্ষোভ থাকলেও সম্প্রতি নতুন অনুমোদন পাওয়া প্যাকেজের রূপরেখা দেখে দেশি ফোনের প্রতি মানুষের ভালবাসা বৃদ্ধি পেয়েছে।
আর গ্রামীণফোন নিয়ে প্রচণ্ড ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। ফলে বেসরকারি খাতে থ্রিজি সেবা শুরু হওয়ার আগেই যেন মোহ কেটে গেছে তরুণ প্রযুক্তিপ্রেমীদের।
সম্প্রতি থ্রিজি প্যাকেজ মূল্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন স্ট্যাটাসের কিছু অংশ এখানে উপস্থাপন করা হলো।
ইফতি রহমান লিখেছেন, সংশোধনের পরবর্তী মূল্য দেখেই তো মনে হচ্ছে কোরবানি ঈদের আগেই থ্রিজি কোরবানি দেয়া হয়ে গেছে। প্রস্তাবিত রেট তাহলে কি ছিল? ১ গিগাবাইট ১০ দিন ৬০০ টাকা?
মেহেদী হাসান মানিক লিখেছেন, এর থেকে বাংলালায়ন বা টেলিটক ইউজ করবো আর তোমরা বসে মুড়ি খাও।
নাইমুর লিখন লিখেছেন, এরকম ফালতু প্যাকেজ অনুমোদনের কোনো মানে নেই।
পারভেজ রবিন লিখেছেন, ইয়ুথ প্যাকেজে আরও কম রেট দিয়েছে টেলিটক। ৫১২ তে ১ জিবি, ২৬০ টাকা ভ্যাট সহ ২৯৯ টাকা।
রেহানা রহমান রেনু লিখেছেন, আমরা কি জিপির টাকা বানানোর মেশিন? জিপি হল টেলিনর এর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। সেই টেলিনর এর আরেকটি কোম্পানি ভারতে আছে, সেটার নাম ইউনিনর। বাংলাদেশে ৬জিবি বিক্রি করবে মাসে ১৪০০ টাকায় সাথে ভ্যাট ১৫%? ভারতে একই পরিমাণ, ৬জিবি তারা বিক্রি করে ১৪৭ রুপিতে, আজকে Google থেকে প্রাপ্ত এক্সচেঞ্জ রেট ১.২৬ টাকা । ১৪৭ রুপি সমপরিমাণ হল ১৮৫.৮০ টাকা। আমরা কি তাহলে জিপির টাকা বানানোর মেশিন? কি পাইছে তারা আমাদের! লাগব না জিপি থ্রিজি। টেলিটক থ্রিজি জিপির থ্রিজি এর চেয়ে হাজার গুনে ভাল । অন্তত দেশের টাকা দেশে থাকবে।
নূর মোহাম্মদ লিখেছেন এটা থ্রিজির নামে ডাকাতি।
রোজি রাইহান রুমা লিখেছেন, ভেবেছিলাম প্রতিযোগিতা বাড়লে সাশ্রয়ী মূল্যে ভাল সেবা পাওয়া যাবে; আশায় ছাই পড়লো দেখছি’।
সাজ্জাদ জাহান অয়ন লিখেছেন এটা কেমন হলো? এতো বেশি রেট আমরা কেউই আশা করিনি। এর চেয়ে তো বাংলালায়ন ওয়াইম্যাক্স আর টেলিটকের রেট অনেক চিপ। যেখানে বাংলালায়ন ওয়াইম্যাক্সে এক মেগাবাইট স্পিডে ১৪০০ টাকায় পাওয়া যায় ১৬ গিগাবাইট, সেখানে জিপি দিচ্ছে মাত্র ছয় আর বাংলালিংক দিচ্ছে সাত গিগাবাইট।....আমরা কোন দু:খে এগুলো ব্যবহার করবো!
মোস্তফা ইমরুল কায়েস লিখেছেন, আপনি একটু ভেবেছেন, ১৫০ কিলোবাইট ১৫০ টাকা, ভাবা যায় তারা কি লাভ করছে? হিসেব করে দেখা যাবে এক মেগাবাইটে তারা নিচ্ছে প্রায় ২০০০ টাকা। অথচ আমাদের দেশের .... মার্কা মন্ত্রীরা চুপ। বিশ্ব এগিয়ে যাচ্ছে আর আমাদের জিম্মি করে এগিয়ে যেতে দেওয়া হচ্ছে না।
মামুন নিদান লিখেছেন, থ্রিজির লাইসেন্স নিয়া অপারেটরেরা গ্রাহকদের ফান্দে ফালাচ্ছে। হতাশার পাশাপাশি তীব্র ক্ষোভও প্রকাশ করেছেন বিপুল সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী।
আলাউদ্দিন মিঠু লিখেছেন, সব অপারেটরদের মাথা খারাপ হইয়া গেছে, এগুলো কি সব আজগুবি প্যাকেজ দিছে।
আসলাম হোসেন লিখেছেন, এদের মাথায় কিছু নাই নাকি প্যাকেজের কোন ধারাবাহিকতা নাই। আর কেমনে কিভাবে প্যাকেজ দিয়েছে এর চেয়ে টেলিটকই ভাল।
শহিদুজ্জামান শহিদ লিখেছেন, বাংলালায়নে ফোরজি ইউজ করছি। ৬জিবি (ছয় গিগাবাইট) + ৫১২ কেবিপিএস মাত্র ৪৬০ টাকা। থ্রিজি ধোয়া পানি খেতে থাকুক ফোন কোম্পানিগুলো। আমার লায়ন-ই ভালো।
আবু ইউসুফ লিখেছেন, এত ছোট কাভারেজ দিয়ে এত দাম হাঁকানোর মানে হয়না।
ফিরোজ আহমেদ টিটু লিখেছেন, রক্তচোষা জোঁক!
খালিদ হাসান জীবন লিখেছেন, এইসব ট্যারিফ প্ল্যান যে কারা করে আল্লাহই জানে। এদের মাথায় ঘিলু বলতে তো কিছু নাই মনে হয়, আছে শুধু বাতাস! আর তাদের সংখ্যা জিপিতে সবচেয়ে বেশি!
Read more ...

মিডিয়াটেক মোবাইল প্রসেসর সমূহ

সর্বনিম্ন দামে সর্বাধিক ফিচার দেওয়ার মাধ্যমেই ২০,০০০ টাকার নিচের অ্যান্ড্রয়েড বাজারে নিজেদের জায়গা করে নিয়েছে ওয়াল্টন, সিম্ফোনি বা মাইক্রোম্যাক্স। এসব ব্র্যান্ডের ফোনের মূল প্রাণশক্তি হচ্ছে মাত্র অল্প কয়টি চিপসেট, যেগুলো ব্যবহার করেই অনেক মডেলের ফোন তারা বাজারে নিয়ে আসছে। সুতরাং এই রিভিউর উপর ভিত্তি করে ইতোমধ্যেই বাজারে থাকা বেশ কিছু ডিভাইস এবং সামনে যেসব ফোন আসবে তাদের পারফরম্যান্স কেমন হতে পারে তা সে ফোনের চিপসেট-মডেল মিলিয়ে অনুমান করা সম্ভব।
Mediatek
মিডিয়াটেক চীনের অন্যতম বড় মাইক্রোচিপ ও মাল্টিমিডিয়া পণ্য ( টিভি ও ডিভিডি/ব্লু-রে প্লেয়ার ও হোম থিয়েটার) তৈরিকারক প্রতিষ্ঠান, যারা মোবাইলের সিস্টেম-অন-চিপের পাশাপাশি কম্পিউটারের ওয়াইফাই, ব্লুটুথ এসব আরএ লিঙ্ক নামে তৈরি করে থাকে। মিডিয়াটেকের অ্যান্ড্রয়েড ছাড়াও সাধারণ ফোনও রয়েছে, সেগুলোও আমাদের দেশের বিভিন্ন কোম্পানি বাজারজাত করছে। অন্যান্য চিপের তুলনায় মিডিয়াটেকের চিপ কম শক্তি ব্যয় করায় ব্যাটারি ব্যাকআপ ও বেশি পাওয়া যায় আবার ফোন গরমও কম হয়, যার কারণে এদের বাজার দিন কে দিন বেড়েই চলেছে।
অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে মিডিয়াটেকের প্রধানত ৩টি চিপ দেখা যায়, সামনে আরেকটি আসছে শীঘ্রই। সেগুলো হচ্ছে:
১. সিঙ্গল কোর MTK6575, যা সাধারণত ৫০০০ টাকার নিচের ফোনে বা ট্যাবে দেখা যায়;
২. ডুয়াল কোর MTK6577,MT6572, যা সাধারণত ৬-৯০০০ টাকার ফোনে বা ট্যাবে দেখা যায়;
৩. কোয়াড কোর MTK6589, 6589T, 8389,MT6582,MT6588 যা সাধারণত ১১০০০+ টাকার ফোনে বা ট্যাবে থাকে।
৪. অক্টা-কোর MTK6592
৫. মিডিয়াটেকের MT8xxx সিরিজ
এবার প্রতিটি চিপ নিয়ে বিস্তারিত।

১. সিঙ্গল কোর MTK6575

এমটিকে ৬৫৭৫ চিপ তৈরি করা হয়েছে সবচেয়ে কম দামের মধ্যে যত দূর সম্ভব সর্বাধুনিক প্রযুক্তি দেওয়ার জন্যে। এতে যা থাকছেঃ
- ১ গিগাহার্জ Cortex-A9 সিপিউ, ARM-v7 NEON (NEON হচ্ছে ভিডিও প্লেব্যাকের জন্যে)
- পাওয়ারভিয়ার ৫৩১ জিপিউ, সাধারণ সব গেম ও বেশ কিছু এইচডি মানের গেম খেলার উপযোগী।
- ৭২০পি ভিডিও প্লেব্যাক করার ক্ষমতা।
- সর্বোচ্চ ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সাপোর্ট, ৪৮০পি ভিডিও রেকর্ড (যদিও এই চিপের ফোনে ৫ মেগাপিক্সেলের বেশি থাকে না)
- সর্বোচ্চ qHD মানের (৯৬০ x ৫৪০) ডিসপ্লে (যদিও HVGA , 480 x 800 মানের বেশি দেখা যায় না)
- 3D ভিডিও প্লেব্যাক সাপোর্ট, ফোনের ডিসপ্লের উপর নির্ভরশীল।
- ১৫০০-২০০০ mAh ব্যাটারিতে প্রায় ৫০০ ঘন্টা স্ট্যান্ডবাই, ৮ ঘন্টা ৩জি টক টাইম, এবং ৬ ঘন্টা ৩ডি গেমিং।
- এই চিপে সাধারণত ২৫৬-৫১২ মেগাবাইট র্যাম দেয়া হয়।
- অ্যান্ড্রয়েড ভার্সন ২.৩ – ৪.০ এর উপযোগী করে তৈরি।
- AnTuTu বেঞ্চমার্ক সাধারণত ৩০০০-৪৫০০ হয়ে থাকে।

২. ডুয়াল কোর MTK6577

মিডিয়াটেক এই চিপটি তৈরি করে ৬৫৭৫ চিপের পরবর্তী সংস্করণ হিসেবে। এটি ৬৫৭৫এর চেয়ে ৪০% বেশি শক্তিশালী। এই চিপের লক্ষ্য বাজেটের ভেতর যত দূর সম্ভব ব্যবহারকারীকে সর্বাধুনিক স্মার্টফোনের স্বাদ দেয়া।
যা থাকছেঃ
- ১ গিগাহার্জ ডুয়াল-কোর Cortex-A9 ARM-v7 NEON প্রসেসর।
- পাওয়ারভিআর ৫৩১ জিপিউ, তবে ডুয়াল-কোর হওয়ায় প্রায় সব এইচডি গেম সাপোর্ট।
- ১০৮০পি ভিডিও প্লেব্যাক সাপোর্ট।
- ৮ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্ট, ৭২০পি ভিডিও রেকর্ড।
- ৩ডি ভিডিও প্লেব্যাক সাপোর্ট, ফোনের ডিস্প্লের উপর নির্ভর শীল।
- সর্বোচ্চ qHD মানের (৯৬০ x ৫৪০) ডিসপ্লে (যদিও HVGA , 480 x 800 মানের বেশি দেখা যায় না)
- ১৫০০-২০০০ mAh ব্যাটারিতে প্রায় ৫০০ ঘন্টা স্ট্যান্ডবাই, ৮ ঘন্টা ৩জি টক টাইম, এবং ৪.৫ ঘন্টা ৩ডি গেমিং।
- এই চিপে সাধারণত ৫১২ মেগাবাইট – ১গিগাবাইট র্যাম দেয়া হয়।
- অ্যান্ড্রয়েড ভার্সন ৪.০-৪.১ এর উপযোগী করে তৈরি।
- AnTuTu বেঞ্চমার্ক স্কোর সাধারণত ৬০০০-৭৮০০ হয়ে থাকে।
একই রকম ফিচার সমৃদ্ধ নতুন চিপ MT6572 বাজারে এসেছে, যাতে নতুন থাকছে:
- ১.৩ গিগাহার্য ডুয়াল-কোর Cortex-A7 ARM-v7 NEON প্রসেসর।
- মালি-৪০০ MP1 জিপিউ, যা আগের পাওয়ারভিআর ৫৩১ এর চেয়ে শক্তিশালী।
- অ্যান্ড্রয়েড ৪.২.২ উপোযোগী।

৩. কোয়াড কোর MTK6589/T

মিডিয়াটেক এই চিপটি তৈরি করে পৃথিবীর সবচেয়ে কমদামে কোয়াড-কোর সিস্টেম অন চিপ তৈরির লক্ষ্যে। ২৮ ন্যানোমিটার ট্রানজিস্টরের এই চিপ তুলনামূলক কম দামে ২০১১-১২ সালের সেরা অ্যান্ড্রয়েড ডিভাইসের সমান পারফরম্যান্স দিতে সক্ষম।
যা রয়েছে এই চিপেঃ
- ১.২ গিগাহার্জ কোয়াড-কোর Cortex-A7 ARM-v7 NEON প্রসেসর (A9 ব্যবহার হয়নি ব্যাটারি লাইফ বাড়াতে)।
- পাওয়ারভিআর ৫৪৪ জিপিউ, কোয়াড-কোর। এ সময়ের প্রায় সব এইচডি গেম সাপোর্ট, ২-৩ টা ছাড়া বাকি সব সর্বোচ্চ গ্রাফিক্সে খেলা যাবে।
- ১০৮০পি ভিডিও প্লেব্যাক সাপোর্ট।
- ১২ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্ট, ১০৮০পি ভিডিও রেকর্ড।
- ৩ডি ভিডিও প্লেব্যাক সাপোর্ট, ফোনের ডিসপ্লের উপর নির্ভরশীল।
- ফুল HD মানের (১৯২০ x ১০৮০) ডিসপ্লে (যদিও qHD , ৯৬০ x ৫৪০ ও ৭২০পি, ১২৮০ x ৭২০ মানের বেশি দেখা যায় না)।
- ২৫০০-৩০০০ mAh ব্যাটারিতে প্রায় ৫০০ ঘন্টা স্ট্যান্ডবাই, ১০ ঘন্টা ৩জি টক টাইম, এবং ৬ ঘন্টা ৩ডি গেমিং।
- এই চিপে সাধারণত ১-২গিগাবাইট র্যাম দেয়া হয়।
- অ্যান্ড্রয়েড ভার্সন ৪.১-৪.২ এর উপযোগী করে তৈরি, ভবিষ্যতে ৪.৩ ও চলার সম্ভাবনা প্রবল।
- AnTuTu বেঞ্চমার্ক স্কোর সাধারণত ১২০০০-১৪০০০ (8389T ১৫০০০+) হয়ে থাকে।
কিছু ফোনে MTK6589T প্রসেসর রয়েছে, ধরে নেওয়া হয় এটি ওভার ক্লক করা MTK6589ই।
এই চিপের নতুন দুটি সংস্করণ বাজারে এসেছে:
MT6582:
- ১.২ এর বদলে ১.৩ গিগাহার্য প্রসেসর।
- পাওয়ারভিয়ার ৫৪৪ এর বদলে মালি-৪০০ MP2 জিপিউ।
এছাড়া বাকি সব ফিচার অপরিবর্তিত।
MT6588
মূলত MTK6589T এর আধুনিক সংস্করণ, নতুন থাকছে:
- ১.৫ এর বদলে ১.৭ গিগাহার্য প্রসেসর।
- পাওয়ারভিয়ার ৫৪৪ এর বদলে মালি-৪৫০MP4 জিপিউ।

৪. অক্টা কোর MT6592

সর্বপ্রথম মোবাইল অক্টা-কোর প্রসেসর তৈরি করে স্যামসাং সারা ফেলে দিলেও আমরা পরে জানতে পেরেছি সেটি আসলে একটি Cortex-A15 কোয়াড-কোর ও একটি কোয়াড-কোর Cortex-A7 চিপের সংমিশ্রন, অর্থাৎ একই সাথে ৮টি কোর সচল থাকছেনা। মিডিয়াটেক তাই এই চিপ টি তৈরি করে প্রথম সত্যিকারের অক্টা-কোর চিপ হিসেবে, যাতে ৮টি কোরই সব সময় সচল থাকে।
MT6592
যা যা আছে এই চিপে:
- ১.৭ গিগাহার্য Cortex-A7 ARM-V7 NEON অক্টা-কোর প্রসেসর, যার সব সময় সব গুলো কোর সচল থাকবে।
- মালি-৪৫০ MP4 জিপিউ, কোয়াড-কোর। এ সময়ের প্রায় সব এইচডি গেম সাপোর্ট, সব গেম সর্বোচ্চ গ্রাফিক্সে খেলা যাবে।
- ১০৮০পি ভিডিও প্লেব্যাক সাপোর্ট।
- ১৩ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্ট, ১০৮০পি ভিডিও রেকর্ড।
- ৩ডি ভিডিও প্লেব্যাক সাপোর্ট, ফোনের ডিসপ্লের উপর নির্ভরশীল।
- ফুল HD মানের (১৯২০ x ১০৮০) ডিসপ্লে (যদিও qHD , ৯৬০ x ৫৪০ ও ৭২০পি, ১২৮০ x ৭২০ মানের বেশি দেখা যায় না)।
- ২৫০০-৩০০০ mAh ব্যাটারিতে প্রায় ৪০০ ঘন্টা স্ট্যান্ডবাই, ৭ ঘন্টা ৩জি টক টাইম, এবং ৫ ঘন্টা ৩ডি গেমিং।

৫. মিডিয়াটেকের MT8xxx সিরিজ

মিডিয়াটেকের ৬৫xx সিরিজ ছাড়াও ট্যাবলেটের জন্যে তৈরি ৮xxx সিরিজ রয়েছে। এগুলো মূলত ৬৫xx সিরিজের মতই, শুধু ট্যাবের কারণে এতে অল্প কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে। সেগুলো নিচে দেয়া হলো।
i) চিপের নামঃ MT8377
মূল চিপঃ MTK6577
পার্থক্যঃ ১০৮০পি ভিডিও প্লেব্যাক সাপোর্ট, ১০৮০ x ৭২০পি ডিসপ্লে সাপোর্ট।
ii) চিপের নামঃ MT8377
মূল চিপঃ MTK6577
পার্থক্যঃ সনি ব্রাভিয়া ইঞ্জিনের মত মিডিয়াটেকের মিরাভিশন ইঞ্জিন। ওয়াইফাই এর মাধ্যমে ডিসপ্লে (মিরাক্যাস্ট) সাপোর্ট।
একই চিপের তৈরি ফোন এবং ট্যাবে কাছাকাছি পারফরম্যান্স পাওয়া যাবে। এসব চিপের যেটায় যেসব গেম বা সফটওয়্যার চলে সেই চিপের সব ফোন ও ট্যাবে সেগুলো চলবে। আর যে চিপ যে উপায়ে রুট হয় সে চিপের সব ফোন ও ট্যাব সে উপায় রুট করা যাবে। মিডিয়াটেকের চিপে সাধারণত ওটিজি সাপোর্ট থাকে না, কিছু ফোন ও ট্যাবে বিশেষ উপায় সেগুলো দেয়া হয়। মিডিয়াটেকের সব চিপের ড্রাইভার ও ফ্ল্যাশ টুল সাধারণত একই রকম হয়ে থাকে। তবে এক মডেলের চিপের কার্নেল অন্য মডেলে চলবে না।
বাজারে মিডিয়াটেকের চিপের উপর ভিত্তি করে তৈরি ফোনের অভাব নেই। তাই যদি নামী দামী ব্র্যান্ডের ফোন না হয় (ট্যাবের ক্ষেত্রেও, যদি সিম সাপোর্টেড হয়) তা হলে ধরে নেওয়া যেতে পারে সেটিও এগুলোরই কোনো একটি চিপের। যদি বলে না দেয়া থাকে তা হলেও খুব সহজেই CPU/RAM/DEVICE IDENTIFIER ইত্যাদি অ্যাপ্লিকেশন ইন্সটলের মাধ্যমে জেনে নিতে পারবেন ফোন বা ট্যাবের চিপ কোনটি।
এই সুদীর্ঘ পোস্টটি ধৈর্য ধরে পড়ার জন্যে ধন্যবাদ। আশা করি মিডিয়াটেকের বিভিন্ন চিপসেট সম্পর্কে কিছুটা হলেও আলোকপাত করতে পেরেছি। আপনাদের মতামত এবং আরো কিছু তথ্য যেগুলো হয়ত বাদ পড়েছে সেসব জানিয়ে আমাদের এখানে মন্তব্য করতে ভুলবেন না।
Read more ...

টেলিটক থ্রিজি'র বিস্তারিত ট্যারিফ প্ল্যান

টেলিটক তাদের নিজেদের ওয়েবসাইটে থ্রিজি'র ট্যারিফ প্ল্যান ঘোষণা করেছে।
টেলিটকের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, 'প্রজন্ম থ্রিজি প্যাকেজ'র সিমের মূল্য রাখা হয়েছে ৯০০ টাকা। এতে ১ গিগাবাইট ইন্টারনেট ডাটা, ৫০০ মিনিট ভয়েস কল, ৫০০ মিনিট ভিডিও কল এবং ১০০০টি এসএমএস ফ্রি দেওয়া হয়েছে।
ভয়েস কল রেট
সকাল ৮ টা থেকে রাত ১২ টা
টেলিটক থেকে টেলিটক: প্রতি ১০ সেকেন্ড পালস ১০ পয়সা।
টেলিটক থেকে অন্য অপারেটর: প্রতি ১০ সেকেন্ড পালস ১৬ পয়সা।
রাত ১২টা থেকে সকাল ৮টা
টেলিটক থেকে টেলিটক: প্রতি ১০ সেকেন্ড পালস ৫ পয়সা।
টেলিটক থেকে অন্য অপারেটর: প্রতি ১০ সেকেন্ড পালস ১৬ পয়সা।
ভিডিও কল রেট
সকাল ৮ টা থেকে রাত ১২ টা
টেলিটক থেকে টেলিটক: প্রতি ১০ সেকেন্ড পালস ৫০ পয়সা।
রাত ১২টা থেকে সকাল ৮টা
টেলিটক থেকে টেলিটক: প্রতি ১০ সেকেন্ড পালস ২০ পয়সা।
এফএনএফ: ১টি
এফএনএফ কল রেট
ভয়েস কল রেট:> সারাদিন প্রতি ১০ সেকেন্ড পালস ৫ পয়সা।
ভিডিও কল রেট: সারাদিন প্রতি ১০ সেকেন্ড পালস ১৫ পয়সা।
এসএমএস: প্রতিটি ১৫ পয়সা।
অন্যান্য সেবা
এসএমএস: প্রতিটি ৪৫ পয়সা।
এমএমএস: প্রতিটি ৩ টাকা।
ইন্টারনেট ডাটা: প্রতি ৫ কেবি ১ পয়সা।
প্রজন্ম থ্রিজি প্যাকেজ সম্পর্কে জরুরী তথ্য
* শুধুমাত্র নতুন সংযোগের ক্ষেত্রে পাওয়া যাবে প্রজন্ম থ্রিজি প্যাকেজ।
* সিম চালু হওয়ার পর থ্রিজি সেবার ভিডিও কল, মোবাইল টিভি, দ্রুত গতির ইন্টারনেট সেবা এবং থ্রিজির অন্যান্য সেবা উপভোগ করা যাবে।
* থ্রিজি চালু হলে ডিফল্ট হিসেবে ইন্টারনেট স্পিড থাকবে ৫১২ কিলোবিট এবং বান্ডিল প্যাকেজে তা ২ মেগা্বিট পর্যন্ত পাওয়া যাবে।
* যেকোনো প্লানের থ্রিজি ইন্টারনেট সেবা পেতে সাবস্ক্রিপশন কোড লিখে ১১১ নম্বরে এসএমএস করতে হবে।
* প্রাথমিক অবস্থায় ভয়েস এবং ভিডিও কল শুধুমাত্র টেলিটক থেকে টেলিটকে ব্যবহার করা যাবে।
* সকল সার্ভিসেই ১৫% ভ্যাট প্রযোজ্য।
মোবাইল ব্রডব্যান্ড প্লান
১২৮ কেবিপিএস স্পিড(kbps)
১০ মেগাবাইট: মূল্য ৮ টাকা, মেয়াদ ১ দিন, প্যাকেজ কোড D7
২ জিবি: মূল্য ৩৫০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D11
আনলিমিটেড: মূল্য ৬৫০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D12
২৫৬ কেবিপিএস(kbps) স্পিড
১ জিবি: মূল্য ১৭৫ টাকা, মেয়াদ ১০ দিন, প্যাকেজ কোড D14
৪ জিবি: মূল্য ৬০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D16
আনলিমিটেড: মূল্য ১,০৫০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D17
৫১২ কেবিপিএস(kbps) স্পিড
১ জিবি: মূল্য ২০০ টাকা, মেয়াদ ১০ দিন, প্যাকেজ কোড D19
২ জিবি: মূল্য ৫০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D20
১০ জিবি: মূল্য ১,০০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D22
১ এমবিপিএস
৪ জিবি: মূল্য ৮০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D25
৮ জিবি: মূল্য ১,২০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D26
২ এমবিপিএস
১০ জিবি: মূল্য ২,৫০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D27
মোবাইল ব্রডব্যান্ড প্লান সম্পর্কে জরুরী তথ্য
* যেকোনো প্লানে সাবস্ক্রাইব করতে প্যাকেজ কোড লিখে ১১১ নম্বরে এসএমএস করতে হবে।
* ৩০ দিনের ২ জিবি ডাটার ৫১২ কিলোবাইট ইন্টারনেট স্পিড প্যাকেজ পেতে হলে আপনাকে D20 লিখে ১১১ নম্বরে এসএমএস করতে হবে।
* যদি কোনো প্যাকেজের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে তা পরবর্তী প্যাকেজে আর ব্যবহার করা যাবে না।
* থ্রিজি চালু হলে ডিফল্ট হিসেবে ইন্টারনেট স্পিড থাকবে ৫১২ কিলোবাইট এবং বান্ডেল প্যাকেজে তা ২ মেগাবাইট পর্যন্ত পাওয়া যাবে।
মোবাইল ইন্টারনেট প্লান (২জি এর জন্য)
৫ মেগাবাইট: মূল্য ৪ টাকা, মেয়াদ ১ দিন, প্যাকেজ কোড D1
১০ মেগাবাইট: মূল্য ৮ টাকা, মেয়াদ ২ দিন, প্যাকেজ কোড D2
৩০ মেগাবাইট: মূল্য ২০ টাকা, মেয়াদ ৭ দিন, প্যাকেজ কোড D3
২৫০ মেগাবাইট: মূল্য ১০০ টাকা, মেয়াদ ১৫ দিন, প্যাকেজ কোড D4
১ জিবি: মূল্য ২০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D5
আনলিমিটেড: মূল্য ৬০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D6
টেলিটক মোবাইল টিভি
মোবাইলে টেলিভিশনের অনুষ্ঠান দেখতে চান? তাহলে আপনার
মোবাইল থেকে ভিজিট করুন: http://wap.portal.teletalk.com.bd
পিসি থেকে ভিজিট করুন: http://portal.teletalk.com.bdটেলিটক তাদের নিজেদের ওয়েবসাইটে থ্রিজি'র ট্যারিফ প্ল্যান ঘোষণা করেছে।
টেলিটকের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, 'প্রজন্ম থ্রিজি প্যাকেজ'র সিমের মূল্য রাখা হয়েছে ৯০০ টাকা। এতে ১ গিগাবাইট ইন্টারনেট ডাটা, ৫০০ মিনিট ভয়েস কল, ৫০০ মিনিট ভিডিও কল এবং ১০০০টি এসএমএস ফ্রি দেওয়া হয়েছে।
ভয়েস কল রেট
সকাল ৮ টা থেকে রাত ১২ টা
টেলিটক থেকে টেলিটক: প্রতি ১০ সেকেন্ড পালস ১০ পয়সা।
টেলিটক থেকে অন্য অপারেটর: প্রতি ১০ সেকেন্ড পালস ১৬ পয়সা।
রাত ১২টা থেকে সকাল ৮টা
টেলিটক থেকে টেলিটক: প্রতি ১০ সেকেন্ড পালস ৫ পয়সা।
টেলিটক থেকে অন্য অপারেটর: প্রতি ১০ সেকেন্ড পালস ১৬ পয়সা।
ভিডিও কল রেট
সকাল ৮ টা থেকে রাত ১২ টা
টেলিটক থেকে টেলিটক: প্রতি ১০ সেকেন্ড পালস ৫০ পয়সা।
রাত ১২টা থেকে সকাল ৮টা
টেলিটক থেকে টেলিটক: প্রতি ১০ সেকেন্ড পালস ২০ পয়সা।
এফএনএফ: ১টি
এফএনএফ কল রেট
ভয়েস কল রেট:> সারাদিন প্রতি ১০ সেকেন্ড পালস ৫ পয়সা।
ভিডিও কল রেট: সারাদিন প্রতি ১০ সেকেন্ড পালস ১৫ পয়সা।
এসএমএস: প্রতিটি ১৫ পয়সা।
অন্যান্য সেবা
এসএমএস: প্রতিটি ৪৫ পয়সা।
এমএমএস: প্রতিটি ৩ টাকা।
ইন্টারনেট ডাটা: প্রতি ৫ কেবি ১ পয়সা।
প্রজন্ম থ্রিজি প্যাকেজ সম্পর্কে জরুরী তথ্য
* শুধুমাত্র নতুন সংযোগের ক্ষেত্রে পাওয়া যাবে প্রজন্ম থ্রিজি প্যাকেজ।
* সিম চালু হওয়ার পর থ্রিজি সেবার ভিডিও কল, মোবাইল টিভি, দ্রুত গতির ইন্টারনেট সেবা এবং থ্রিজির অন্যান্য সেবা উপভোগ করা যাবে।
* থ্রিজি চালু হলে ডিফল্ট হিসেবে ইন্টারনেট স্পিড থাকবে ৫১২ কিলোবিট এবং বান্ডিল প্যাকেজে তা ২ মেগা্বিট পর্যন্ত পাওয়া যাবে।
* যেকোনো প্লানের থ্রিজি ইন্টারনেট সেবা পেতে সাবস্ক্রিপশন কোড লিখে ১১১ নম্বরে এসএমএস করতে হবে।
* প্রাথমিক অবস্থায় ভয়েস এবং ভিডিও কল শুধুমাত্র টেলিটক থেকে টেলিটকে ব্যবহার করা যাবে।
* সকল সার্ভিসেই ১৫% ভ্যাট প্রযোজ্য।
মোবাইল ব্রডব্যান্ড প্লান
১২৮ কেবিপিএস স্পিড(kbps)
১০ মেগাবাইট: মূল্য ৮ টাকা, মেয়াদ ১ দিন, প্যাকেজ কোড D7
২ জিবি: মূল্য ৩৫০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D11
আনলিমিটেড: মূল্য ৬৫০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D12
২৫৬ কেবিপিএস(kbps) স্পিড
১ জিবি: মূল্য ১৭৫ টাকা, মেয়াদ ১০ দিন, প্যাকেজ কোড D14
৪ জিবি: মূল্য ৬০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D16
আনলিমিটেড: মূল্য ১,০৫০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D17
৫১২ কেবিপিএস(kbps) স্পিড
১ জিবি: মূল্য ২০০ টাকা, মেয়াদ ১০ দিন, প্যাকেজ কোড D19
২ জিবি: মূল্য ৫০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D20
১০ জিবি: মূল্য ১,০০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D22
১ এমবিপিএস
৪ জিবি: মূল্য ৮০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D25
৮ জিবি: মূল্য ১,২০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D26
২ এমবিপিএস
১০ জিবি: মূল্য ২,৫০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D27
মোবাইল ব্রডব্যান্ড প্লান সম্পর্কে জরুরী তথ্য
* যেকোনো প্লানে সাবস্ক্রাইব করতে প্যাকেজ কোড লিখে ১১১ নম্বরে এসএমএস করতে হবে।
* ৩০ দিনের ২ জিবি ডাটার ৫১২ কিলোবাইট ইন্টারনেট স্পিড প্যাকেজ পেতে হলে আপনাকে D20 লিখে ১১১ নম্বরে এসএমএস করতে হবে।
* যদি কোনো প্যাকেজের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে তা পরবর্তী প্যাকেজে আর ব্যবহার করা যাবে না।
* থ্রিজি চালু হলে ডিফল্ট হিসেবে ইন্টারনেট স্পিড থাকবে ৫১২ কিলোবাইট এবং বান্ডেল প্যাকেজে তা ২ মেগাবাইট পর্যন্ত পাওয়া যাবে।
মোবাইল ইন্টারনেট প্লান (২জি এর জন্য)
৫ মেগাবাইট: মূল্য ৪ টাকা, মেয়াদ ১ দিন, প্যাকেজ কোড D1
১০ মেগাবাইট: মূল্য ৮ টাকা, মেয়াদ ২ দিন, প্যাকেজ কোড D2
৩০ মেগাবাইট: মূল্য ২০ টাকা, মেয়াদ ৭ দিন, প্যাকেজ কোড D3
২৫০ মেগাবাইট: মূল্য ১০০ টাকা, মেয়াদ ১৫ দিন, প্যাকেজ কোড D4
১ জিবি: মূল্য ২০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D5
আনলিমিটেড: মূল্য ৬০০ টাকা, মেয়াদ ৩০ দিন, প্যাকেজ কোড D6
টেলিটক মোবাইল টিভি
মোবাইলে টেলিভিশনের অনুষ্ঠান দেখতে চান? তাহলে আপনার
মোবাইল থেকে ভিজিট করুন: http://wap.portal.teletalk.com.bd
পিসি থেকে ভিজিট করুন: http://portal.teletalk.com.bd
Read more ...

অ্যাডসেন্সের টাকা সরাসরি ব্যাংকে পাঠাবে গুগল

বাংলাদেশি অ্যাডসেন্স পাবলিশারদের জন্য সুখবর নিয়ে এসেছে গুগল। এখন থেকে চেকের বদলে ব্যাংকে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে ঘরে আনা যাবে গুগল অ্যাডসেন্সের আয়। মঙ্গলবার রাতে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন গুগল বাংলাদেশের কান্ট্রি কনসালট্যান্ট কাজী মনিরুল কবীর। খবর টেক শহরের।

কয়েক মাস ধরে দেশের অ্যাডসেন্স পাবলিশাররা চেকের মাধ্যমে ব্যাংক থেকে তাদের অর্জিত অর্থ তুলতে পারছিলেন না। গুগল বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠান এই বিষয়ে গুগল প্রধান কার্যালয়ে বিষয়টি সমাধানের জন্য যোগাযোগ করে আসছিলেন। তারই পরিপেক্ষিতে গুগল ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে অ্যাডসেন্সের আয় তোলার নতুন পদ্ধতি চালু করবো। কাজী মনিরুল কবীর বলেন, ইন্টারন্যাশনাল ওয়্যার ট্রান্সফার চেকের পরিবর্তে দ্রুত, সহজ ও নিরাপদ একটি মাধ্যম। আগের পেমেন্ট সিস্টেম ব্যবহারকারীরা নতুন পেমেন্ট সিস্টেমে অ্যাকাউন্ট আপগ্রেড করার মাধ্যমে এই সুবিধা পাবেন। যারা এখনো নতুন পেমেন্ট সিস্টেমে আপগ্রেড করেন নাই অথচ অ্যাকাউন্টে ১০০ ডলারের বেশি জমা হয়েছে তারা অ্যাকাউন্ট আপগ্রেড করে নভেম্বর মাসেই এই সুবিধা পাবেন। ফলে এই মাস থেকেই চেকের পরিবর্তে অ্যাডসেন্সের অর্থ পাওয়া যাবে ব্যাংকেই। গুগল ওয়্যার ট্রান্সফারের ক্ষেত্রে কোনো চার্জ নেই। তবে ব্যবহারকারীকে অবশ্যই ইন্টারন্যাশনাল ওয়্যার ট্রান্সফারের জন্য সংশ্লিষ্ঠ ব্যাংকের চার্জ সম্পর্কে জেনে নেওয়া ভালো। অ্যাকাউন্ট আপগ্রেড করার জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ-ইন করে ব্যাংকের দেওয়া তথ্য সংযুক্ত করতে হবে। গুগল হেল্প সেন্টারে ওয়্যার ট্রান্সফার সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে। বাংলাদেশে অবস্থানরত অ্যাডসেন্স পাবলিশাররা দেশীয় যেকোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই সুবিধা পাবে বলে জানান তিনি। শীঘ্রই আরও অনেক দেশের জন্য এই সুবিধা চালু করবে গুগল।
Read more ...

Tuesday, November 5, 2013

avast! Internet Security 2014। সাথে ২০১৬ পর্যন্ত লাইসেন্স

ভাল না থাকলেও আজকের পোস্ট দেখে নিশ্চয় ভাল হয়ে যাবেন হাহাহ :lol: কারণ আজ দিচ্ছি avast! Internet Security 2014। এবং সাথে ২০১৬ পর্যন্ত লাইসেন্স ফাইল !  :roll:   তাও একদম ফ্রি তে !!  ;-) বিশ্বাস হচ্ছেনা না কি ? বিশ্বাস না হওয়ার কোন কথা না আসলেই আমি সত্যি বলছি ;-)
অ্যাভাস্ট ইন্টারনেট সিকিউরিটির নিয়ে কিছু বলতে হবে আপনাদের ? যদি বলেন তাহলে বলি?  8-) আমি জানি আপনারা বলেবেন না অ্যাভাস্ট নিয়ে কিছু বলার প্রয়োজন নাই :P বলবেন যেটা তা হল ভাই ডাউনলোড লিংক দেন কিচ্ছা শুনতে চাই না :-D   যাইহোক আমিও হেন তেন এটা সেটা বলে পোস্ট লম্বা করতে চাই না !
প্রথমে =এখান= থেকে avast! Internet Security 2014  ৩০ দিনের ট্রায়েল ভার্সন ডাউনলোড করে নিন।
ডাউনলোড করে নরমাল নিয়মে ইন্সটল করুন পিসি বা ল্যাপটপে।
এখন নিচে দেয়া ২ টা লিংক থেকে (avast!2014 BIM) নামে লাইসেন্স ফাইল টি ডাউনলোড করে নিন
ডাউনলোড লিংক ১ > ziddu.com
ডাউনলোড লিংক ২ > arabloads.com
এখন অ্যাভাস্ট রেজিস্ট্রেশন অংশে যাবেন এবং>> insert license file << ক্লিক করে ডাউনলোড করা লাইসেন্স ফাইল ( avast!2014 BIM) টা লোড করে দিন অ্যান্ড ইঞ্জয় করুন avast! Internet Security 2014 ২ বৎসর ২০১৬ পর্যন্ত  :-D !!


খুশি তো ? আর যদি কোন প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবেন সমাধান দেয়ার চেষ্টা করবো ! যদি না জানান তাহলে সমাধান কেমনে দিব বলেন ? তাহলে পোস্ট টা কেমন লাগল , বা অ্যাভাস্ট ২০১৪ সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলেও জানাবেন নিচের কমেন্ট বক্সে
Read more ...

Monday, November 4, 2013

বাংলাদেশে আসছে না পেপল


বাংলাদেশকে সরাসরি না বলেছে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপল। প্রতিষ্ঠানটি সাফ জানিয়ে দিয়েছে আপাতত তারা বাংলাদেশে অপারেশন শুরু করতে পারছে না। নির্ভরযোগ্য সূত্র বলছে, আর্থিক ব্যবস্থাপনায় দূর্বলতার অভিযোগ এনে বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নিয়েছে পেপল। ফলে প্রায় ৫০ হাজার ফ্রি ল্যান্সার যারা বিদেশি প্রতিষ্ঠানের জন্য কাজ করেন তাদের আর্থিক লেনদেনের জটিলতার বিষয়টি অমীমাংসিত রয়ে গেল তবে বাংলাদেশের সংশ্লিষ্টরা এখনো আশা করছেন, আপাতত বিমুখ হলেও পেপল ইনকরপোরেট ২০১৫ সালের মধ্যেই বাংলাদেশে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বলেন, এটা ঠিক পেপল আপাতত বাংলাদেশে আসছে না। তবে কোনো দুর্বলতার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, আমাদের সব নীতি তাদের মানের সঙ্গে সংগতিপূর্ণ। কিন্তু প্রতিষ্ঠানটি আমাদের জানিয়েছে, দক্ষিণ এশিয়ার জন্য আলাদা সফটওয়্যার করে তারপর আমাদের দেশে আসবে। এমন কথা জানিয়ে পেপলের প্রধান নির্বাহী আমাদের চিঠি দিয়েছে। তবে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব পেপলকে দেশে নিয়ে আসতে।
 এ প্রসঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার ও ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান বলেন, বাংলাদেশ ব্যাংক ও বেসিস এতটা নীতি সহায়তা দেওয়ার পরও পেপল আপাতত না আসার যে সিদ্ধান্ত নিয়েছে তা আমাদের জন্য দুঃখজনক। তবে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে পেপলকে দ্রুত নিয়ে আসতে। শামীম আহসান বলেন, আমাদের দেশের ফ্রিল্যান্সাররা গত বছর ৪ কোটি ডলার রাজস্ব আয় করেছে। এ ছাড়াও সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো আয় করেছে আরো ১০ কোটি ডলার। এর বাইরেও আরো ৮ কোটি ডলার দেশে এসেছে বলে ধারণা করা যাচ্চে। আগামী ৫ বছরের মধ্যে এ আয় ১০০ কোটি ডলারে পৌঁছবে। স্বল্প খরচে এবং স্বীকৃতভাবে আয়ের অর্থ দেশে আনতে পেপলকে বাংলাদেশে আনতে হবে। সূত্র জানিয়েছে, গত প্রায় দু বছর ধরে আশা করা হচ্ছিল, পেপল বাংলাদেশে আসছে। ফলে অনলাইন ফ্রি ল্যান্সার ও ওয়েব উদ্যোক্তাদের বৈদেশিক মুদ্রার আয় দেশে আনা সহজ হয়ে যাবে। এ মুহূর্তে দেশে ৫০ হাজার ফ্রি ল্যান্সার কাজ করছে। আগামী বছর এ সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, যুক্তরাষ্ট্রভিত্তিক পেপল বাংলাদেশকে জানিয়ে দিয়েছে তারা আপাতত বাংলাদেশে কার্যক্রম শুরু করতে পারছে না। বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতাকে এ জন্য কারণ হিসেবে দেখিয়েছে ১৯৯৩ সালে ইউরোপে কার্যক্রম শুরু করা এ আর্থিক সংস্থাটি। গত দু বছর ধরে সংস্থাটিকে দেশে আনতে বাংলাদেশ ব্যাংকে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান বিভিন্ন সময় নানা অনুষ্ঠানে বলেছেন, চলতি বছরেই পেপল বাংলাদেশে আসছে। সূত্র বলছে, গত বছরের সেপ্টেম্বর মাসে পেপলের আন্তর্জাতিক সদর দপ্তর থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে যান। তারা ওই সময় বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠকও করেন। সে সময় আইনগত নানা দিক পর্যালোচনা করে যায়। বাংলাদেশে অনলাইন পেমেন্টের ঝুঁকি পর্যালোচনা করে একটি মতামত দেওয়া হয় প্রতিষ্ঠানটির সদর দপ্তর ক্যালিফোর্নিয়ায়। মূলত ওই প্রতিনিধি দলের মতামতের ভিত্তিতে পেপল সদর দপ্তর সিদ্ধান্ত নিয়েছে না আসার। এ মুহূর্তে বিশ্বের ১৯৩টি দেশে পেপল কার্যক্রম পরিচালনা করছে। বিশ্বের প্রায় ১৩ কোটি ৭০ লাখ মানুষ এ সেবার সুবিধা উপভোগ করছেন।

২৬টি মুদ্রায় এ প্রতিষ্ঠানটি লেনদেন পরিচালনা করে। এ মুহূর্তে দেশের ৫০ হাজার ফ্রি ল্যান্সার মাসে গড়ে প্রায় ৪০০ ডলার অবধি আয় করতে পারেন। কিন্তু বর্তমানে তারা বছরে গড়ে মাত্র ১৫ ডলার আয় করছে। কেউ কেউ মাসে ৩ হাজার থেকে ৪ হাজার ডলার আয় করতে পারে। কিন্তু বৈধভাবে ৫০০ ডলারের বেশি দেশে আনার সুযোগ নেই। পেপল দেশে কার্যক্রম শুরু করলে এ আর্থিক লেনদেন জটিলতা আর থাকত না। প্রসঙ্গত, এ বছরেই পেপল ২ হাজার কোটি ডলারের লেনদেন করবে বলে ধারণা করছে। বর্তমান পেপল ইবে ইনকরপোরেটের একটি অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। ২০০২ সালে যুক্তরাষ্ট্রের ইবে পেপলের মালিকানা কিনে নেয়। অচিরেই বাংলাদেশ পেপলের কার্যক্রম শুরু করার প্রায় সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করে। এ জন্য বৈদেশিক মুদ্রানীতি ছাড়াও সংশ্লিষ্ট বিধি-বিধানেও সংস্কার আনা হয়। কিন্তু তারপরও সংস্থাটি শেষ অবধি সফটওয়্যার সীমাবদ্ধতার কথা বলে আপাতত মুখ ফিরিয়ে নিল। এমন তথ্যই দিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
Read more ...

খেলারই অংশ

মা: মলি, আস্তে কথা বলো! চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলছ কেন? দেখো না রনি কেমন চুপচাপ খেলছে? মলি: এটা আমাদের খেলারই অংশ মা। খেলায় রনি আব্বু সেজেছে, যে কি না দেরি করে অফিস থেকে ফিরেছে। আর আমি তুমি সেজেছি!
Read more ...

পাঁচটি প্রাণীর নাম

শিক্ষক: রতন, পানিতে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম বলো। রতন: ব্যাঙ। শিক্ষক: আর বাকি চারটা? রতন: ব্যাঙের মা, বাবা, বোন আর প্রেমিকা।
Read more ...

আপাতত চা

মজনু গেছে পাত্রী দেখতে। পাত্রীর বাবা: ব্যাটা, তুমি মদ খাও নাকি? মজনু: না না আঙ্কেল, আপাতত চা হলেই চলবে!
Read more ...

স্মৃতিশক্তি বাড়ানোর জন্য ওষুধ

হোজ্জা একবার স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এক হেকিমের কাছ থেকে ওষুধ নিয়েছিলেন। কয়েক মাস পর হোজ্জা তাঁর হেকিমের কাছে গেলেন ওই ওষুধ আনার জন্য। ‘আচ্ছা, গতবার তোমাকে কী ওষুধ দিয়েছিলাম, একেবারেই মনে করতে পারছি না।’ ‘তাহলে ওই ওষুধ এখন থেকে আপনি নিজেই খাবেন’, হোজ্জা বিনীত গলায় বললেন। By-A.R.Akash
Read more ...

কে বেশি পেটুক

নাসিরুদ্দিন হোজ্জার বাড়িতে তাঁর কিছু বন্ধু এসেছেন। অতিথিদের তরমুজ দিয়ে আপ্যায়ন করলেন হোজ্জা। বন্ধুদের সঙ্গে খেতে বসলেন হোজ্জা নিজেও। হোজ্জার পাশেই বসেছিলেন তাঁর এক দুষ্টু বন্ধু। তরমুজ খেয়ে খেয়ে বন্ধুটি হোজ্জার সামনে তরমুজের খোসা রাখছিলেন। খাওয়া শেষে দেখা গেল, হোজ্জার সামনে তরমুজের খোসার স্তূপ। দুষ্টু বন্ধুটি অন্যদের বললেন, ‘দেখেছেন কাণ্ড? হোজ্জা কেমন পেটুক? তার সামনে তরমুজের খোসার স্তূপ হয়ে গেছে’! হোজ্জা হেসে বললেন, ‘আর আমার বন্ধুটির সামনে দেখছি একটা খোসাও নেই! উনি খোসাশুদ্ধ খেয়েছেন! এখন আপনারাই বলুন, কে বেশি পেটুক!’ By- A.R.Akash
Read more ...

Blog Archive